
অনুষ্ঠানটি “প্লে ডক্টর” নামক একটি অটিজম বিষয়ে কন্সালটেন্ট ফার্ম এর সহযোগিতায় সম্পন্ন হয়। সভায় উপস্থিত ছিলেন ১১টি অটিষ্টিক শিশুসহ তাদের অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম বকুল, ‘প্লে ডক্টর’র এর কর্মকর্তা ও স্পেশাল এডুকেটর ফারজানা মৌসুমী। সভার মূল আলোচনার বিষয় ছিল কিভাবে অটিজম ও এনডিডি আক্রান্তদের সঠিক চিকিৎসা ও সুস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।প্রেস রিলিজ