The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদে কসবায় মানববন্ধনসহ প্রতিবাদ সভা

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদে কসবা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত। আজ দুপুরে স্বাধীনতা চত্বরের সামনে কসবা প্রেসক্লাবে সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী,সাংবাদিক একে আজাদ,সোহরাফ হোসেন প্রমুখ। সাংবাদিকদের উপর হেফাজতের হামলার নিন্দা জানিয়ে বিচার দাবী করেন। একই সাথে হেফাজতের সংবাদ বন্ধ ঘোষণা করা হয়েছে।

Exit mobile version