
বুধবার সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৮ ইউনিয়নের ১৭৮ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভীড় করছেন। ১৮টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১৬ জন ও আশুগঞ্জের ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় ৪৪ জন ও সদর উপজেলায় ৪৫ জন চেয়ারম্যান পদে লড়ছেন। এ ছাড়া ২ উপজেলায় সংরক্ষিত সদস্য পদে ১৯০ জন এবং সাধারণ সদস্য পদে ৬শ ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব, বিজিবি, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্য ছাড়াও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম দায়িত্ব পালন করছেন।