The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার রামরাইলের সেন্ধ গ্রামের একটি বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কর্মকর্তা এসআই ইশতিয়াক আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে সেন্ধ গ্রামের সেন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাকাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মুত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।

Exit mobile version