
সকল আন্তঃনগর ট্রেনের টিকেট হ্রাসের প্রতিবাদে এবং নতুন করে আসন বৃদ্ধি, ট্রেন বৃদ্ধি ও কালোনী, বিজয় এক্সপ্রেস থামার দাবীতে সচেতন ছাত্রসমাজের আহবানে মানববন্ধন এবং রেল পথ অবরোধ।
ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়াতে আসন ৬৯৮ থেকে কমিয়ে ৪৩০ টি করা হয়। সচেতন ছাত্র সমাজের ব্যানারে, এই আসন সংখ্যা কমানোর প্রতিবাদে ও নতুন আসন বৃদ্ধির দাবী এবং কালনী, বিজয় ট্রেনের থামার দাবী, নতুন ট্রেনের দাবীতে বুধবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্লাটফরমে মানববন্ধন করা হয়। এ সময় সাতদিনের মধ্যে আসন সংখ্যা বৃদ্ধি না করলে কঠোর কর্মসূচি দেয়ার কথা বলা হয়। ঐ প্রতিবাদের অংশ হিসাবে আজ সকাল ১০ টায় অনেক সামাজিক সংগঠনের অংশগ্রহনের মধ্যদিয়ে মানববন্ধন ও শান্তিপূর্ণ ভাবে ১৫ মিনিটের জন্য সুবর্ণা এক্সপ্রেস থামিয়ে রেল পথ অবরোধ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, চেস্বার অফ কমার্স এর সভাপতি আজিজুল হক, যুব নেতা- আনিস বাশার, বশির আহম্মেদ, আব্দুল জাব্বার মামুন,আবু নাছের, ছাত্রনেতা – মাছুম বিল্লাহ, মিনহাজ মামুন, সামসুজ্জামান পারভেজ , আরিফুর ইসলাম, আকরাম, জুম্মান , যুব, জিদনী ইসলাম,মেহেদী হাসান লেনিন, মুমিন মিয়া, রবিউল হোসেন রুবেল,শামিম হোসেন,সাইদুল ইসলাম, তানবীর খান , শাহাদাৎ হোসেন শোভন, জুবায়ের মাহমুদ শ্রাবন, আব্দুর রহমান, সিফাত, আসিফ খান, রূহুল খান,মাহাবুব,মোরছালিন, রাব্বি, রাফি,মামুন, মনির, ছাত্র কল্যান সংগঠনের নেতা আমজাদ, রবিউল, প্রমুখ।