The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডা এলাকার একটি নর্দমা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, পশ্চিম মেড্ডার মাহাবুর রহমানের ছেলে শুভ (৪) ও চন্দন অধিকারীর ছেলে নয়ন অধিকারী (৫) গতকাল সকালে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তারা না ফিরে এলে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি করে। আজ দুুপুরে বাড়ির পাশের নর্দমায় তাদের লাশ ভেসে উঠলে স্বজনরা লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়নি। শিশু দুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে।

 

Exit mobile version