
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় ৭টায় উপজেলার রেল গেইট এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
জহিরুল সন্ধ্যা ৭টায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। দাড়িয়াপুর রেলগেইটের কাছে একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা তাঁবে ধারলো অস্ত্র কুপিয়ে আহত করে।
গুরুতর অবস্থায় জহিরুলকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে।
এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে পয়াগ গ্রামের জহিরুল হকের গোষ্টীর লোকজন খন্দকার গোষ্ঠীর লোকজনের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় তারা ১০-১২টি বাড়ি-ঘরে আগুন দেয় ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ র্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। হামলার পর ঘটনাস্থলে পুলিশ র্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়ন রয়েছে। রাতেই পুলিশ সুপার এলাকা পরিদর্শন করেন।
ভিডিও ফেসবুক পেজে