The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার দুটি মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার দুটি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সারাদেশের মডেল মসজিদ উদ্বোধনকালে জেলা সদরের ছয়বাড়িয়ায় একটি ও কসবা উপজেলা সদরে একটি মডেল মসজিদের উদ্বোধন করেন।

এ উপলক্ষে শহরের ছয়বাড়িয়া মডেল মসজিদের হলরুমে ইসলামী ফাউন্ডেশন ও গণপূর্ত বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ, ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আশিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আলেম-ওলামাগনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Exit mobile version