
আয়োজকরা জানায়, সকাল ৯টায় ৩ ইভেন্টের এ প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও অফিসার ইনচার্জ। বিচারকের দায়িত্বে ছিলেন-মুফতী মোশাররফ হোসাইন, হাফেজ আতাউর রহমান ও হাফেজ এমদাদ উল্লাহ। বিকেলে অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামানের (তদন্ত) সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার প্রদান পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন- সরাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মনিরুজ্জামান ফকির, মুফতী আব্দুর রহিম কাসেমী, মুফতী আবদুল হক, মুফতী মোহাম্মদ আলী, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা মাঈনুল ইসলাম। বিশেষ অতিথিবৃন্দ বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন।