The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, কবি ডঃ মোহাম্মদ ইউসুফ মিঞার ‍‌”ফাল্গুন প্রীতি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশের বইমেলা ২০২২, এ “ফাল্গুন প্রীতি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ৫ই মার্চ শনিবার ডঃ মোহাম্মদ ইউসুফ মিঞা রচিত কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ মিজানুর রহমান ।

এসময় উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান, ডঃ মুহাম্মদ আসাদুজ্জামান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আবদুর রহিম, ডাঃ মিজানুর রহমান, লেখক মাসুম হামিদ, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরামের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের প্যানেল মেয়র একে আজাদ, চন্দ্রছাপ প্রকাশনার এস এম মোস্তফা কামাল প্রমুুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডঃ মিজানুর রহমান বলেন, “ফাল্গুন প্রীতি” মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক অনেক ঘটনার কাব্যিক রূপ।

বইটির কবি ডঃ ইউসুফ মিঞা বলেন, এ গ্রন্হে ১০০ টি কবিতা সংকলিত হয়েছে। সমাজের অসামঞ্জস্য, অসংগতি, প্রেম, রোমাঞ্চ ও বিরহ, জন্মভূমি ও মায়ের কথা, ইহলৌকিক ও পারলৌকিক বার্তা, স্বাস্থ্যকথা এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়াদি মনের গহীন থেকে ছন্দে ছন্দে সাজানো হয়েছে। ডঃ ইউসুফ দৃঢ়তার সাথে বলেন, বঙ্গবন্ধুর জীবনী, পারিবারিক পরিচয় ও বাংলাদেশের উন্নয়ন কে নিপুনভাবে তার কবিতায় ছন্দে ছন্দে তুলে ধরেছেন। তাছাড়া সুপ্রিয় পাঠক চার শব্দের লাইনে ৩০টি কবিতায় নূতনত্ব পাবেন বলে কবি বিশ্বাস করেন যেখানে অসংখ্য বার্তা পাঠকের হৃদয়ের গভীর অনুভূতিতে স্পর্শ করবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কৃতিসন্তান কবি ডঃ মোহাম্মদ ইউসুফ মিঞা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক।

“ফাল্গুন প্রীতি” কাব্যগ্রন্থটি পাওয়া যাবেঃ
১) একুশের বইমেলা চন্দ্রছাপ, সোহরাওয়ার্দী উদ্যানের নাট্যমঞ্চের কর্নার সংলগ্ন। স্টল নং ৪৪৭/৩, ৪৪৭/৪।
২) ঢাকার নীলক্ষেত বাকুশা মার্কেট, ১৬১/ ১৬২/ ১৬৩,, কবির পাবলিকেশন।
৩) কবির বুক কর্ণার টাউনহলের মোড়ের দক্ষিনে, মাইজদী- নোয়াখালী।
৪) পাঠক বন্ধু লাইব্রেরি, শহীদুল্লাহ্ কায়সার সড়ক, ফেনী।
৫) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেইট সংলগ্ন মুনশী পেপার হাউজ, লাইব্রেরী
৬) ইমা লাইব্রেরী, রামচন্দ্রপুরের আমিন নগর মোড়, মুরাদনগর কুমিল্লা।

Exit mobile version