The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কসবা খাড়েরা ইউপি সদস্যদের শপথ গ্রহন

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৪ নং খাড়েরা ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ আসনে নবনির্বাচিত ১২ জন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭নভেম্বও মঙ্গলবার বিকালে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।

এই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা নির্বাচন অফিসার মো: নুরে আলম এবং খাড়েরা ইউপি চেয়ারম্যান কবীর আহাম্মেদ ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version