
ভ্রাম্যমান অভিযান পৃথক পৃথক ভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মাসুদ উল আলম ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট হাছিবা খান। এই সময় কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত জাকির হোসাইন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুুর রশীদ ঢালী,কুটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত ৬জনকে ২হাজার ৩শত টাকা জরিমান করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সাংবাদিকদেরকে জানান; করোনা থেকে রক্ষা করতে জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।