The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ, এলাকা জুড়ে উত্তেজনা(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী জীবন চৌধুরী (২৬) গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (১৩ নম্বেবর) রাত সাড়ে অাটটার দিকে শহরের কলেজ পাড়া এলাকার খান টাত্তয়ারের নিচে এ ঘটনা ঘটে। অাহত জীবন ঐ এলাকার মৃত অালী অাকবরের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম অাহবায়ক মামুন মিয়ার বোনজামাই অালআমিনকে মারধর করে একই এলাকার ছাত্রদল কর্মী জাহের মিয়া। সোমবার রাত সাড়ে অাটটার দিকে শহরের কলেজ পাড়া খান টাওয়ার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে মামুন ও জাহের মধ্যে কথা কাটির এক পযার্য়ে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের দুজনকে শান্ত করতে এগিয়ে অাসেন শহর ছাত্রলীগ কর্মী জীবন চৌধুরী । এ সময় পেছন থেকে জাহেরের ভাগিনা জীবনকে গুলি ছুড়ে। এসময় তার ডান পাশে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে অাসলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাজমুল হক রনি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে।

ঘটনার পর থেকে পুরো কলেজ পাড়া জুড়ে উত্তেজনা দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো.নবীর হোসেন জানান এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version