
মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগানে কর অঞ্চল সার্কেল অফিসে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা তাকে জানিয়েছেন কর সার্কেল-১৭ (আশুগঞ্জ) এর অতিরিক্ত সহকারী কমিশনার শরীফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নাসিরনগর, বিজয়নগর, নবীনগর, বাঞ্চারামপুর উপজেলা নিয়ে আশুগঞ্জ কর অঞ্চল-১৭সার্কেল গঠিত হয়েছে। আর এ ৫টি উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বছরের তরুন করদাতা হিসেবে শ্রেষ্ঠ কর দাতা হয়েছেন মোঃ জুয়েল শিকাদর।
আগামী ৮ নভেম্বর বুধবার কুমিল্লায় হোটেল নুরজাহানে কুমিল্লা কর অঞ্চলের সবোর্চ্চ কর দাতাদের পুরস্কার প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে রেল মন্ত্রী মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবোর্চ্চ কর দাতাদের সম্মানণা ও ক্রেষ্ট প্রদান করবেন বলে জানিয়েছেন কর অঞ্চলের কর্মকর্তারা।
মোঃ জুয়েল শিকদার আশুগঞ্জ উপজেলার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফয়সাল কনষ্ট্রাকশনের সত্ত্বাধীকারী। তিনি উপজেলার সোহাগপুর গ্রামের শিকদার বাড়ির কৃতি সন্তান। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এ ছাড়াও তিনি আশুগঞ্জের নানা সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।