
তিনি বলেন, গতানুগতিক কাজ করলে উন্নয়ন সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের জন্য একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
তিনি সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ, হাসপাতালগুলোতে রোগীর সেবা নিশ্চিতকরণসহ, বিদ্যুৎ ব্যবস্থাপনাসহ বহুমুখী উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল ভূঞা’র পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এডঃ তানভীর ভূইয়া, আশুগঞ্জের উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, কসবা উপজেলা চেয়ারম্যান এডঃ আনিসুল হক ভূইয়া, বাঞ্ছারামপুল উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, নবীনগর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।