The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর এই দুই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে জাতীয় সংসদের দুই এমপির মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আসন দুটি শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনে (ইসি) পাঠায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় ওইদিন আসন দুটি শূন্য হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামালের মৃত্যু হয়

Exit mobile version