The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশে স্বতন্ত্র প্রার্থী রুমিন কে  সমর্থন

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন জানিয়েছে । সোমবার রাতে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে দলের কেন্দ্রীয় ও উপজেলার নেতারা এ সমর্থন জানান। নেতারা জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যরিস্টার শামিম হায়দার পাঠোয়ারির নির্দেশে স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার রুমিন ফারহানা কে সমর্থন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় পার্টির কেন্দীয় ভাইস চেয়ারম্যন এড আবদুল হামিদ ভাসানী ও সরাইল উপজেল আহ্বায়ক মো. এমদাদুল হক সালেখ এর নেতৃত্বে  জাতীয় পার্টির একটি অংশ, স্বতন্ত্র প্রার্থী হাস মার্কা’র ব্যরিষ্টার রুমিন ফারহানা কে  সমর্থন করে সভায় আলোচনা করেন।

এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সরাইল উপজেলার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সেলিম, বিজয়নগর উপজেলা সভাপতি আজিজুর রহমান দুলাল, আশুগঞ্জ উপজেলা সভাপতি আনিস সরকার, সরাইল উপজেলা যুব সংহতি সভাপতি বিল্লাল হোসেন, মো. মজিদ বক্স, জাপা নেতা হোসাইন মোহাম্মদ শাওন, মহিলা নেত্রী নাজি বেগম।

অনুষ্ঠানে সরাইল ও আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের কিছু সংখ্যক  নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানী বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যরিস্টার শামিম হায়দার পাঠোয়ারির নির্দেশে স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার রুমিন ফারহানা কে  আমরা সরাইল, আশুগঞ্জ ও বিজয় নগরের জাতীয় পার্টির নেতা কর্মীরা সমর্থন জানিয়েছি। অনুষ্ঠান পরিচালনা করেন জাপা নেতা মজিদ বক্স।

এর আগে নির্বাচনের পরিবেশকে প্রতিকূল উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা রবিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

Exit mobile version