
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত সাড়ে চার হাজার আবাসিক গ্রাহক ও দুই শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। ২০ নভেম্বর সকাল ছয়টা থেকে ২৮ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত গ্যাস পাইপলাইনের ত্রুটি মেরামতের জন্য সময় নির্ধারণ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ কারণে ৯ দিন ঘাটুরা টিবিএস থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।