The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মশক নিধন অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মশক নিধন অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মুখে পৌর মেয়র মিসেস নায়ার কবির এই অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপকভাবে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির, মশার প্রকোপ হতে রক্ষা পেতে বাড়ীর আশপাশ ও আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। মশার প্রজনন ক্ষেত্র সমূহ ধংস করতে পৌর এলাকায় পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপকভাবে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।

Exit mobile version