The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের পদ স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের দলীয় পদ স্থগিত করেছে।

রোববার (১ ডিসেম্বর ২০২৫) জারিকৃত কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান অভিযোগের ভিত্তিতে দীলিপের বিরুদ্ধে গৃহীত এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন।

Exit mobile version