
প্রধান অতিথির বক্তব্যে সরকারি কলেজ অধ্যক্ষ বলেন, আজ খুব ভাল লাগছে এজন্য যে আজ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষসহ সকল গ্রুপের সভাপতিদের এই ওয়ার্কশপ একটি মিলনমেলায় পরিণত হয়েছে। আমি নিজেকে গর্বিত মনে করছি এজন্য যে, আমাদের কলেজে আপনাদের উপস্থিতিতে। আমি সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি এরকম একটি ওয়ার্কশপ প্রতি বছর যেন হয় আর আমরা যেন সবাই একত্রে মিলিত হয়ে স্ব স্ব রোভার স্কাউট গ্রুপ কে আরো বেশি গতিশীল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কে এগিয়ে নিয়ে যেতে পারব এবং নিজেদের মধ্যে ওয়ার্কশপের আলোচনা ও কার্যক্রমের মাধ্যমে আমাদের নিজেদেরকেও আরো বেশি স্কাউটিংমনা করতে সক্ষম হব। এত সুন্দর একটি আয়োজনে আমি মুগ্ধ ও অভিভূত। জেলা প্রশাসন এর সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এর প্রতিও কৃতজ্ঞতা এই কোর্সের ভেন্যু হিসেবে মনোনিত করায় এবং সার্বিক সহযোগিতা করায়।
বিশেষ অতিথির বক্তব্যে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বলেন, এত সুন্দর একটি মিলনমেলায় নিজে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য মনে করছি। নিজ জেলার সকল অধ্যক্ষদের এভাবে একসাথে করার সুযোগ করে দিয়েছে জেলা রোভার স্কাউট। ওদের এই আয়োজনে আমি মুগ্ধ, ভবিষ্যতেও একরম শিক্ষণীয় ওয়ার্কশপে আমরা বেশি বেশি একত্রিত হতে চাই।
ওয়ার্কশপের পরিচালক প্রফেসর মোজাহিদ হোসাইন এল.টি বলেন,আপনাদের নিয়ে এই আয়োজন খুবই জরুরি দরকার ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর জন্য। আজ তা পূর্ণতা পেল। আশা করছি আপনারা এই ওয়ার্কশপ শেষে স্কাউটিং কে ভালবেসে পাশে থাকবেন।
ওয়ার্কশপে আরো প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রফেসর আবু তাহের এল.টি,মোহাম্মদ শরীফ জসিম এ.এল টি। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা সহ পুরো কোর্সটিতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন অলি আহাদ রতন, সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার।
জেলা রোভার এর পক্ষে সকলের কষ্ট করে অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলা রোভার কমিশনার হাফেজ মোঃ শফিকুর রহমান। প্রেস রিলিজ