The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাবুল মিঞা বিসিআইসির নতুন চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের সন্তান মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি এর আগে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে বিসিআইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মো. বাবুল মিঞা প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ২৫ জানুয়ারি সংগঠনটির নতুন কমিটিতে তিনি মহাসচিব নির্বাচিত হন।
বিসিআইসি দেশের সার ও রাসায়নিক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সংস্থাটির অধীনে থাকা শিল্পকারখানার কার্যক্রম, সার ও রাসায়নিক পণ্যের উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পর এবার বিসিআইসির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বাবুল মিঞা। তাঁর এ নিয়োগে বাঞ্ছারামপুরে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেছেন।
Exit mobile version