
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ছয়টি আসনের ৩৫ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দের প্রতীক দেওয়া হয়।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আলোচিত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন কলার ছড়ি প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক দুই বারের সংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ঈগল পাখি ও জোট প্রার্থী হিসেবে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া পেয়েছেন লাঙ্গল প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও পেয়েছেন কাঁচি প্রতীক।
এছাড়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসন থেকে র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফয়জুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ক্যাপ্টেন অব: এ বি তাজুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, নির্বাচনের প্রচার প্রচারণায় আচরণ বিধি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।