The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মামলার পলাতক আসামী টিকেট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ মামলার পলাতক আসামী চিহ্নিত টিকেট কালোবাজারি আব্দুল হাকিম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যার পর রেলওয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালোবাজারি আব্দুল হাকিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে।

Exit mobile version