The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

 

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ বন কর্মকর্তা মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো: ইশতিয়াক ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা , জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দ, জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বায়েজিদ রহমান সিয়ামসহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবার-পরিজন নিয়ে সবাই মেলায় আসুন, গাছের সাথে পরিচিত হোন। যার যতটুকু জায়গা আছে, সেখানে অত্যন্ত একটি গাছ লাগান।’

Exit mobile version