The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে অয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথি বলেন এই পৃথিবীতে অক্সিজেনের সোর্স কমে গেলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বৃক্ষ রোপন অন্যতম হাতিয়ার। তিনি আরও বলেন নতুন বাড়ি করতে হলে বাড়ির ভেতরে যে অংশ ফাঁকা রাখতে হয় সেই অংশে গাছ লাগাতে হবে, অন্যথায় বাড়ি করার অনুমতি দেয়া হবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Exit mobile version