The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। সোমবার সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আজ বেলা ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এ সময় চোর চক্রের এক সদস্য কৌশলে কাউন্টার থেকে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়।
চক্রটির কয়েকজন সদস্য গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করেছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মো. শরীফুল হক জানিয়েছেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় টাকার দিকে নজর না থাকায়
চোর চক্রটি কৌশলে ব্যাগ নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
Exit mobile version