The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা শাশুড়ি হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইস্রাফিলকে (৩৫) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৭, চট্টগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডের রংধনু টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দোকানের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় শাশুড়ি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইস্রাফিলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই গ্রামের শিশু মিয়ার ছেলে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর ইস্রাফিলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Exit mobile version