The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্টের অভিযান: ৩০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২০ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকার হিন্দুপাড়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (২৮ জুন) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার কেটে (কর্তন) ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালে ৭টি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়। এছাড়া ২৫ মিটার ৩/৪ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়েছে।
এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Exit mobile version