
এদিকে শহীদ মিনারে আসা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ বলেন, ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি প্রাণ দিয়েছে। তাজা রক্ত ঝরিয়েছে। দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত অফিস আদালতসহ সর্বত্র দাফতরিক ভাষা হিসেবে বাংলার প্রচলন হয়নি। আমি সব ক্ষেত্রে প্রমিত চলিত বাংলা ভাষার প্রচলনের দাবি জানাচ্ছি।
শ্রদ্ধা নিবেদন কালে ওসমান গণি সজিব জানান, রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলন এখন ঠিক ভাবে হয়নি। এটি যেন বাস্তবায়নের দাবী জানান তিনি।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুর কবীর বলেন, বাঙালির প্রাণের দাবি রাষ্ট্রীয়ভাবে সর্বত্র যেন বাংলা ভাষার প্রচলন করা হয়। সব স্থানে সহজ সরল প্রমিত চলিত বাংলা ভাষা প্রচলনের দাবি জানান।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনারের মাধ্যমে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে ভাষাশহীদদের স্মরণ করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জন্য শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হয়।