The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বইয়ের জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে ‘বইয়ের জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্যোগের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি বৃক্ষরোপণ, লাইব্রেরি পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে; প্রতিদিন অন্তত এক ঘণ্টা বই পড়ার অভ্যাস গড়ে তুললে তারা জ্ঞানসমৃদ্ধ নাগরিক হয়ে উঠবে।

জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি মোঃ দিদারুল আলম বলেন, পাঠকদের সুবিধার্থে লাইব্রেরিতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বই পড়ার এ উদ্যোগকে সুধীজন সময়োপযোগী বলে উল্লেখ করেন।

Exit mobile version