The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট বন্ধ, ড্রেজারের তেল জব্দ করে নিলামে বিক্রি করল প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেট ড্রেজার দিয়ে ঐতিহ্যবাহী এগারোপুকুর নামে খ্যাত প্রাচীন পুকুর ও ফসলি জমি ভরাটের দীর্ঘদিন ধরে মাটি কেটে পরিবেশ ও কৃষির মারাত্মক ক্ষতি করছিল বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এসময় ড্রেজার মেশিন ও রক্ষিত ডিজেল তেল জব্দ করে ৭৫ হাজার টাকার অর্থের মূল্যে নিলামে বিক্রি করা হয়।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা মৌজাস্থ আলাকপুরে উপজেলা প্রশাসনেরর উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।
অভিযানকালে ড্রেজারে ব্যবহার উপযোগী বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল ঘটনাস্থলেই প্রকাশ্য নিলামের মাধ্যমে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া অবৈধ ভরাট কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ও অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলা হয়। ঘটনাস্থল থেকে ভরাট কাজের সাথে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, এই এলাকায় স্থানীয়দের অভিযোগ ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমি ও জলাশয় রক্ষা করা সরকারের অঙ্গীকার। কেউ আইন অমান্য করে পুকুর ভরাট বা ফসলি জমি নষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, জলাশয় ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version