The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার ডুবে পাহারাদারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর কুরুইল্লা খালে ড্রেজার ডুবে হোসেন মিয়া (৬০) নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে সদর উপজেলার উলচাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ড্রেজারের অন্যান্য কর্মীরা ছুটিতে থাকায় হোসেন মিয়া একাই পাহারাদারের দায়িত্বে ছিলেন। শনিবার রাতে তিনি ড্রেজারের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এসময় হঠাৎ করে ড্রেজারটি ডুবে যায়। পরে রাতেই তিতাস নদীর সংলগ্ন কুরুইল্লা খাল থেকে ড্রেজারটি সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা পানির নিচ থেকে হোসেন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস বলেন, “এক বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছি। তবে হাসপাতাল থেকে পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Exit mobile version