The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের এ. মালেক কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মো. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মু. রাজিফুল হাসান বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইয়াসীন আরাফাত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী সেক্রেটারি জোনায়েদ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি সজীব মাহমুদ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন উপহার ও শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
Exit mobile version