The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ফারুক মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার থলিয়ারা গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সোনাসার গ্রামের জুনাইদ মিয়ার ছয়তলা নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করছিলেন ফারুক মিয়া। এসময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঘাটুরা মেডিক্যালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভৈরবে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version