The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন ও সামাবেশের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। শনিবার জেলা পরিষদ এলাকায় বিএনপির কর্মসূচি চলাকালে ১০০ গজ দূরেই পাল্টা এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এসময় মিছিল নিয়ে সামনে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, কর্মসূচির নামে বিএনপি যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য তারা মাঠে রয়েছে।

Exit mobile version