The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সমাবেশে ছাত্রলীগের বাধা

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিবাদ সভায় বাধা দিয়েছে ছাত্রলীগ। এতে আন্দোলনকারীরা সংক্ষিপ্তভাবে তাদের কর্মসূচী পালন করে। মঙ্গলবার বিকেল ৩টায় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা জানান, বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।
কর্মসূচীর শুরুতেই জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনসহ ছাত্রলীগের কর্মীরা সমাবেশস্থলে অবস্থান নেয়।
এ সময় তারা আন্দোলনে জামাত-বিএনপির সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে কোনো বিশৃঙ্খলা হলে দায় দায়িত্ব আন্দোলনকারীদের নেয়ার কথা জানায়। এতে সমাবেশটি সংক্ষিপ্ত করা হয়। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারি ফাহিম মুনতাসির, সানিউর রহমানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের দাবী, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ দেশের কোথাও বাধা দেয়নি। জামাত-বিএনপি এই আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিশৃঙ্খলায় করতে চাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তাদের কোনো আপত্তি নেই।

Exit mobile version