The voice of Brahmanbaria || Local news means the world is

সুলতানপুরে অস্ত্র কিনতে এসে আমেরিকান পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় আমেরিকান পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে পুলিশের একটি আভিযানিক দল কুমিল্লা- সিলেট মহাসড়কের সদর উপজজেলার উজাজনিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পতিশ গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে মো: ফিরোজ মিয়া (৩৪) একই গ্রামের কবির হোসনের ছেলে মো: মোহন মিয়া (৩৫), জেলার কসবার উপজেলা মেরা পুকুর পাড় গ্রামের আবু জাহেরের ছেলে মো: সাজ্জাত হোসেন (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজ্জামেল হোসেন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজজেলার উজাজনিসার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একটি গতিরোধ মোটরসাইকেল আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়িকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আসামীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুলতানপুর গ্রামের মধ্য পাড়া এলাকার মৃত শেখ শাহজাহান ও শাহানা বেগমের (সাবেক মহিলা মেম্বার) ছেলে শেখ অবুঝ অবৈধ অস্ত্র কেনাবেচা করে। আটককৃতরা পলাতক আসামী শেখ অবুজ থেকে জব্দকৃত অবৈধ পিস্তল কিনেছিল।

Exit mobile version