The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে সোমবার (২৬ মে) মাদক ও চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে চুয়ান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত টাকা মূল্যের অবৈধ ভারতীয় ৬০,২০০ পিস বাঁজি, ১১৮৯ কেজি জিরাসহ বিপুল পরিমাণ রেডবুল এনার্জি ড্রিংক, গাঁজা, হুইস্কি, ইস্কাফ সিরাপ এবং বাংলাদেশি ১ টি পিকআপ আটক করে। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টম্‌স-এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহীত উল আলম, পিবিজিএম।

Exit mobile version