The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাক্ষ্মণবাড়িয়ায় ব্রেস্টফিডিং রুম উদ্বোধন নেসলে বাংলাদেশ লিমিটেড

nestle[ব্রাক্ষ্মণবাড়িয়া, মার্চ ১৬, ২০১৬] বাসার বাইরে শিশুকে বুকের দুধ দেয়ার ক্ষেত্রে মায়েদের জন্য আলাদা কোনো জায়গা নেই। সঠিক সময়ে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর মাধ্যমে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে নেস্লে বাংলাদেশ লিমিটেড দেশজুড়ে ১ হাজার ব্রেস্টফিডিং রুম স্থাপনের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং রুমের উদ্বোধন করলো নেস্লে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার এবং সরাইল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনা আক্তার বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকাবৃন্দ এবং নেস্লে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা।
নেস্লে এরই মধ্যে সারা দেশজুড়ে ৪৬৫টি ব্রেস্টফিডিং রুম স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতাল, রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেমিসন রেড ক্রিসেন্ট ম্যাটার্নিটি হাসপাতাল, রাজশাহীর মেট্রোপলিটন হাসপাতাল, মাদারীপুর সদর হাসপাতাল ও ভোলা সদর হাসপাতাল, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ব্রাক্ষ্মণবাড়িয়ার সদর হাসপাতাল ও খ্রিশ্চিয়ান মিশন হাসপাতাল, সাভারে দীপ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ভৈরবের মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমোন ম্যাটার্নিটি হাসপাতাল।
নেস্লের এ উদ্যোগ ইতিমধ্যে ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে। ‘টুগেদার, নার্চারিং এ হেলদিয়ার জেনারেশন’- এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে নেস্লে। আর এই সুস্থ প্রজন্ম গঠনে মায়ের দুধের কোনো বিকল্প নেই। শিশুর ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধই শিশুকে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে। সংবাদ বিজ্ঞপ্তি

Exit mobile version