The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাক্ষণবাড়িয়ায় চিনাইর আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজকল্যান সংঘের উদ্যোগে মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উদযাপন

এম আমজাদ চৌধুরী রুনুঃ  চিনাইর আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজকল্যান সংঘের উদ্যোগে মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উদযাপন করা হয়েছে আজ ২০শে জানুয়ারী বুধবার বিকাল ৬ ঘটিকায় চিনাইর বাজার জাহাঙ্গীর মার্কেটে চিনাইর আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজকল্যান সংঘের সভাপতি জনাব পরশ চৌধুরীর সভাপতিত্বে সংঘের উপদেষ্টা নোমান চৌধুরীর সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান চৌধুরী লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার হাজ্বী হামিদুল হক ভ’ইয়া, বদিউল বাসার মোঃ বাবুল চৌধুরী, হাজ্বী মোতাহার হোসেন ভ’ইয়া, আবুসামা সর্দার, চিনাইরবার্তা ডট কম সম্পাদক এম আমজাদ চৌধুরী রুনু, মোঃ শাহ আলম, শফিকুল ইসলাম নিপু, শাহ-আলম ভ’ইয়া আলম, হাজ্বী লোকমান হোসেন প্রমূহ ।
উক্ত আলোচনা সভায়  বক্তব্য রাখেন চিনাইর আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজকল্যান সংঘের সিনিয়র সহ-সভাপতি মোকতার হোসেন বাবু, কোষাধক্ষ মোঃ আল-আমিন মেম্বার, যুগ্ন-সম্পাদক মোঃ রাসেল চৌধুরী ও যুগ্ন-সম্পাদক মোঃ আশিকুল হক কিরন ।
জনাব মোকতাদির চৌধুরীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আমিনুল হক সাহেব ।
Exit mobile version