The voice of Brahmanbaria || Local news means the world is

বেগম রোকেয়া নারীদের জন্য যুগ যুগ ধরে পথ প্রদর্শক হিসেবে প্রেরণা যোগাবেন -নায়ার কবির


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, বেগম রোকেয়া নারীদের জন্য যুগ যুগ ধরে পথ প্রদর্শক হিসেবে প্রেরণা যোগাবেন। তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে পরা নারীদের সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন অবদানের জন্য নারীদের তুলে এনে তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠা করার জন্যই জয়িতা অন্বেষণ। এর ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদেরও এগিয়ে আসার অনুপ্রেরণা সৃষ্টি করছে।

তিনি গত সোমবার সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সংগঠনের কার্যালয়ে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ফরিদা নাজমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ- পরিচালক সালমা আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জাতীয় মহিলা সংস্থার সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর শামীমা আক্তার প্রমুখ।

Exit mobile version