The voice of Brahmanbaria || Local news means the world is

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা

বাংলাদেশ জাতীয়তা বাদী দলের চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও অন্যায় ভাবে বানোয়াট ও মিথ্যা মামলায় হয়রানির উদ্দেশ্যে গ্রেফতারী পরোয়ানা জারীর বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বেলা ৪ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্দ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পাওয়ার হাউজ রোড হইতে কান্দিপাড়া মাদ্রাসা রোড মোড়ে মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথ সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার এবং গ্রেফতারী পরোয়ানার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি মিছিলে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আক্তার হোসেন ও যুবদল নেতা মোঃ জাহাঙ্গীরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলহাজ্ব এ.বি.ম মোমিনুল হক, মোঃ আজিম, মোঃ জসিম উদ্দিন রিপন, জহিরুল ইসলাম চৌধুরী লিটন, আসাদুজ্জামান শাহীন, মোঃ শাহ আলম ভূইয়া, শামীম মোল্লা, কাউসার কমিশনার, শফিউল আলম সেন্টু, মোঃ ইলিয়াস, ইয়াছিন মাহমুদ, নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দীলিপ, এনামুল হক জুয়েল, বায়জিদ আহমেদ হেলাল, আজহারুল ইসলাম দিদার, বুলবুল আহমেদ মুসা, আরিফুল হক মাসুদ, মোঃ শরীফ, মোঃ জসিম, সালাউদ্দিন, মোবারক হোসেন আদি, মোঃ হানিফ, মুক্তার হোসেন প্রমুখ।

কর্মসূচীকে সফল করায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সকল কর্মসূচীকে সফল এবং সার্থক করার উদাত্ত আহবান জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version