
ফলে লোকজন পানির উপর দিয়ে চলাফেরা করে। এব্যাপারে সানি মিয়া জানান, বাজারে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়, বাজার করা কষ্টকর হয়।ব্যবসায়ী সুহেল মিয়া মইশান জানান, একটু বৃষ্টি হলেই দোকানের সামনের রাস্তার বেশির ভাগ অংশে পানি জমে যায়।ফলে লোকজনের চলাফেরায় অসুবিধা হয় তাই ক্রেতারা অতি জরুরি কাজ ছাড়া বাজারে আসতে চায়না। এব্যাপারে বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,বাজারের পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কমিটির পক্ষ থেকে বাজারের রাস্তা ও ড্রেনের সংস্কার করা হচ্ছে।সরকারি ভাবে বরাদ্ধ পেলে রাস্তা ও প্রসস্থ ড্রেন নির্মান করা গেলে এই দুর্ভোগ থেকে রেহাই পাওয়া যাবে।