The voice of Brahmanbaria || Local news means the world is

বুধন্তি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত 

মো,জিয়াদুল হক বাবুঃ বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড,লোকমান হোসেন।আজ শুক্রবার বিকালে ইসলামপুর বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মির্জা মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে ও আব্দুস সালামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড, জহিরুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ এর কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান আরিফ,আব্দুল কাইউম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সুনির্মল সাহা,যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার,শ্রমিক লীগ সভাপতি নুর আফজল,ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামিম, সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান রাকিব,খোকন মিয়া, ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল মোল্লা, যুগ্ম সম্পাদক পারভেজ মোল্লা, পলিটেকনিক ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নিলয় রহমান ইমন প্রমুখ।
Exit mobile version