
এর আগে প্রথমেই রাষ্ট্রের পক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর বিজিবি পক্ষে ৬০ ব্যাটেলিয়নের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এই সময় বিজিবির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
গতকাল মঙ্গলবার বাদ আসর নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মুক্তিযোদ্ধা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এদিকে মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।