The voice of Brahmanbaria || Local news means the world is

বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অভিনন্দন


সফল সমাজকর্মীর রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা- ২০১৭ অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এক অভিনন্দন বার্তায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে এম মফিজুল হক ভূইয়া মামুন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া শিপু একযুক্ত বিবৃতিতে বলেন, অটিজমে আক্রান্ত শিশু, বাক ও শ্রবণ প্রতিবন্ধি শিশু এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ছেলে- মেয়েদের শিক্ষা ও পুর্ণবাসন কল্যাণের মাধ্যমে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন তা যেন অব্যাহত থাকে এই আমাদের প্রত্যাশা। বিবৃতিতে নেতৃবৃন্দ আল মামুন সরকারের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Exit mobile version