
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ-কমিটির আহবায়ক আবদুন নূর। বিশ^ পানি দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য আসমা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সনাক সদস্য মোহাম্মদ আরজু, সনাক সদস্য ডা: মেজবাহ উদ্দীন, স্বজন সদস্য অধ্যাপক মানবর্দ্ধন পাল, ঈশা সমাজকল্যাণ সংস্থার পরিচালক শিবচরণ বিশ^াস, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবসমূহ তুলে ধরেন এবং এই পরিবর্তন মোকাবেলায় সকল নাগরিককে সচেতন ভূমিকা পালনের আহবান জানান। তারা বলেন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিসমূহ অধিকাংশই পানিসম্পদ খাত সম্পর্কিত। ঘনবসতিপূর্ণ উপকূলীয় নি¤œাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও জলাবদ্ধতা ঝুঁকিসমূহ প্রবল যা নিকট ভবিষ্যতে বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশেষকরে জলবায়ু তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ পানিসম্পদ খাত সম্পর্কিত প্রকল্পের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। পানিসম্পদ খাতের কার্যক্রমের সর্বস্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর প্রভাব বৃদ্ধি করতে পারলে জলবায়ু অর্থায়নে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সহজতর হবে।
মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবির সহকারী ব্যবস্থাপক কাজি ইফতেখার-উল-হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন সনাক এর ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।