
তিনি আরো বলেন, তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা সন্ত্রাস, নৈরাজ্য, আগুন-সন্ত্রাস ও অপরাধকে প্রশ্রয় দেয়ার রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতির কথা বলুন, শান্তি-সম্প্রীতির পক্ষে গণমানুষকে আহবান করুন তবেই রাজনীতির মাঠে দাঁড়াতে পারবেন। অন্যথায় এদেশের মানুষ সর্বসময়ই আপনাদের প্রত্যাখ্যান করবে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের টাকা চুরির অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন। আন্দোলনের হুমকি দিয়ে দুনীর্তির দায় এড়াতে পারবেন না। আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে রাজনীতির ময়দানে আসতে হবে।
তিনি বুধবার বিকালে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামীলীগ আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক জনসমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার, সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীর, হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, শাহআলম সরকার, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক দিলারা মোস্তফা,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার,সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পৌর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু,আবু হুরায়রাহ,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মালেক চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভ‚ঞা,সহসভাপতি তাজ মো.ইয়াছিন,পৌর সভাপতি মুসলিম মিয়া।এসময় ৭ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামীলীগ আয়োজিত ছবি আঁকা,আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আবৃত্তি করেন সাবেরা সোবহান স্কুলের শিক্ষার্থী কাজী সিমরান আলম।