The voice of Brahmanbaria || Local news means the world is

বিশেষ অভিযান, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ৮৫

arrest_logo-95_14036

নাশকতা চেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীসহ ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ২৬, জামায়াতের ছয় ও অন্যান্য মামলায় ৫৬ জন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, নাশকতা চেষ্টার মামলায় বিএনপির ২৬ ও জামাতের ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় আরও ৫৬ জনসহ মোট ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশের এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

Exit mobile version